কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস পালন
সেখ মইদুল আলি, নতুন পয়গাম, বাগনান:
হাওড়ার বাগনানে বুধবার বাঙ্গাল পুর মহিলা বিকাশ কেন্দ্রে স্বজন নির্জন কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস পালিত হল।এই দিন বাঙ্গালপুর অঞ্চলের লক্ষী পূজার পুরস্কার বিতরণ করা হয়।
বাঙ্গালপুর নবজাগরণ ক্লাব কে প্রতিমার জন্য প্রথম
পুরস্কার প্রদান করা হয়। প্রদান করেন বাগনানের বিশিষ্ট সমাজসেবী নয়ন হালদার মহাশয়।মহিলাদের উদ্যোগে লক্ষ্মীপূজা এরিয়ান্স ক্লাবের একঝাঁক মহিলারা উপস্থিত থেকে পুরস্কার গ্ৰহন করেন।পুরস্কার দেন দুই বাংলার কবি বরুণ চক্রবর্তী, গোপাল ঘোষ, তপন ঘোষ, শিব শংকর বক্সি।৮ টি পূজা কমিটি কে পুরস্কার দেওয়া হয়।সভাপতি প্রসূন কুমার মিত্র স্বাগত বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সেখ রিয়াজুল হক, জাহাঙ্গীর হোসেন, সৈকত খাঁড়া, ঝিন্দন প্রধান, নবাব মল্লিক, বাবলু চ্যাটার্জী, মণিষা বেরা , বিলু দোলুই। কবিতা পাঠ করেন প্রণবেন্দু বিশ্বাস, দিভিয়া মন্ডল, বাঁশরী ঘোষ।
কবি জীবনানন্দ দাশের উপর বিশদ আলোচনা করেন নয়ন হালদার, বরুন চক্রবর্তী, গোপাল ঘোষ, তপন ঘোষ প্রমুখ।সম্পাদক চন্দ্রনাথ বসু ঘোষণা করেন আগামী বছর প্রথম পুরস্কার স্বর্ণ দেওয়া হবে তবে পূজার সংখ্যা বাড়াতে হবে। অতিথিদের বরণ করেন কেয়া চক্রবর্তী, শঙ্করী অধিকারী, অনিন্দিতা চ্যাটার্জী ও পৌলভি মিশ্র।
জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রসূন কুমার মিত্র।







