রাজ্যে মাইনরিটি কমিশনের ভূমিকা নিয়ে নওশাদ সিদ্দিকীর ক্ষোভ
নতুন পয়গাম, কোলকাতা,১০ সেপ্টেম্বর: রাজ্য বিধানসভার শেষ বাদল অধিবেশনে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের কার্যকলাপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, মুসলিম সম্প্রদায় ছাড়া খ্রিস্টান, পার্সি সহ অন্যান্য সংখ্যালঘুদের বিশেষ করে মহিলাদের উন্নয়নে কমিশন কোনও উদ্যোগই নেয়নি।
নওশাদ দাবি করেন, কমিশনের কার্যকলাপ কেবল উৎসবের সময় ব্যানার লাগানো আর কাগুজে উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ। তিনি প্রশ্ন তোলেন, সারা বছর কমিশনের প্রকৃত ভূমিকা আসলে কী? পাশাপাশি জেলে মৃত্যুর ঘটনা, মিথ্যা মামলায় সংখ্যালঘুদের ফাঁসানো, ধর্মের নামে হয়রানি— এসব ক্ষেত্রে কমিশন কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ তোলেন তিনি।
এদিন সন্দেশখালীর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এক শিখ পুলিশ আধিকারিককে বিজেপির পক্ষ থেকে অপমান করা হলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। রাজ্যে সংখ্যালঘুদের উপর চলা অত্যাচারের বিরুদ্ধে কমিশনের নীরবতাকেই sk পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন আইএসএফ বিধায়ক।








