সীমিত শক্তি নিয়ে লড়াই করে হার মহামেডানের,এখনো গোল করছেন সুনীল
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, গোয়া:
ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিংয়ের গৌরব যেন কিছুটা হলেও আজ অস্তমিত সূর্যের মতো।নেপথ্যে কর্তাদের শিশুসুলভ কিছু ভুল,যা বয়ে বেড়াচ্ছে কোচ থেকে সমর্থক। তাদের গাফিলতির জন্য ট্রান্সফার ব্যান হয় সাদাকালো শিবিরের। ফলে বিদেশি তো দূর,ভালো দু একটা দেশীয় খেলোয়াড় নেবে,এমন সুযোগও নেই।ফলে প্রত্যাশামতোই বেঙ্গালুরুর কাছে হেরে গেল মহমেডান।যদিও অনভিজ্ঞ খেলোয়াড়রা ভালোই লড়াই করেছে বলতে হবে। সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি’র কাছে ০-২ গোলে হার মানলো সাদা-কালো ব্রিগেড। ৩৪ মিনিটে বেঙ্গালুরুর কেলভিন বক্সের মাথা থেকে জটলার মধ্যে থেকে খুব চিপে গোলকিপারের মাথা টপকে তোল করেন এবং ৮৬ মিনিটে পেনাল্টি থেকে সুনীল ছেত্রী ব্যবধান বাড়ান।অতএব শক্তিশালী বেঙ্গালুরুর বিরুদ্ধে ভালো খেলেও অভিজ্ঞতার অভাবে ডুবল মেহরাজের ছেলেরা।আগেই উল্লেখ করা হয়েছে, নির্বাসনের কারণে নতুন কোনও ফুটবলার সই করাতে পারেনি মহমেডান। শুধু তাই নয়, অবস্থা এতটাই শোচনীয় যে বেঞ্চে মাত্র পাঁচজনকে রেখেই এদিন মাঠে নামতে হয় সাদা-কালো ব্রিগেডকে।
এই অব্যবস্থায় মহামেডান কতটা এগোতে পারে,সেটাই দেখার।








