এখনো জেতাচ্ছেন মেসি, মেজর লিগ সকারের শেষ চারে ইন্টার মায়ামি
ইন্টার মায়ামি- ৪ (মেসি-২, আলেন্দে-২)
ন্যাশভিলে- ০।
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
দেখলে মনে হবে যেন নিজেকে প্রমান করতে মাঠে নেমেছেন।গোল করা থেকে,গোলে সাহায্য করতে তাঁর জুড়ি মেলা ভার।ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন ইতিহাস থেকে মানুষের মনের মনিকোঠায়। তবুও যেন থামতেই চাইছেন না তিনি।
কয়েকদিন আগেই আমেরিকায় আয়োজিত বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন লায়োনেল মেসি। সেখানে নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে জাহির করতে চাননি আর্জেন্তাইন মহাতারকা। তিনি সাফ জানান, এখনও ফুটবলকে তাঁর অনেক কিছু দেওয়া বাকি। ৩৮ বছর বয়সে ঠিক সেটাই করে চলেছেন বাঁপায়ের জাদুকর। কেরিয়ারের সায়াহ্নেও গোল করে ও করিয়ে একার কাঁধে দলকে টানছেন লিও। শনিবার মেসি-ম্যাজিকে ভর করেই ক্লাব ইতিহাসে প্রথমবারের জন্য মেজর লিগ সকারের কাপ যুদ্ধে শেষ চারে পৌঁছল ইন্তার মায়ামি। পশনিবার ঘরের মাঠে ৪-০ গোলে জিতলেন মেসিরা। নিজে জোড়া লক্ষ্যভেদের পাশাপাশি তাদেও আলেন্দেকে দিয়ে আরও দু’টি গোল করান তিনি। আগামী ২২ নভেম্বর শেষ চারের লড়াইয়ে সিনসিনাটির মুখোমুখি হবে ইন্তার মায়ামি।সেখানেও নজর থাকবে ৩৮ বছরের ‘যুবক’-এর দিকেই।








