গাব্বায় বৃষ্টিতে পন্ড ম্যাচ,তবুও সিরিজ জয় ভারতের
এম. রহমানঃ গাব্বা।
সদ্য শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ জয়ের নিরিখে –
বৃষ্টি-২।
ভারত-২।
অস্ট্রেলিয়া-১।
ফলে বৃষ্টির সাথে সিরিজ ড্র হলেও,অস্ট্রেলিয়াকে ২-১ ফলে পরাজিত করলো ভারত।
এদিন সিরিজের শেষ ম্যাচটিও যেমন জিতলো বৃষ্টি। যার ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। হারল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে শুরুটা ভালো করেনি ভারত। বৃষ্টিতে ক্যানবেরাতে ম্যাচ পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে অর্থাৎ মেলবোর্নে ভারতকে ৪ উইকেটে হারায় অজিরা। তারপরে কামব্যাক করেন সূর্যকুমার যাদবরা। প্রথমে হোবার্ট ও পরে কুইন্সল্যান্ডের মাঠে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে টিম ইন্ডিয়া। যার ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ‘মেন ইন ব্লু’।শনিবার গাব্বায় অজিরা জিতলে সিরিজ ড্র হতো।
ভারত জয় পেলে ৩-১ ব্যবধানে সিরিজ জিততো। কিন্তু বৃষ্টির কারণে এদিনের ম্যাচও পরিত্যক্ত হয়ে যায়। তবে এদিন খেলা শুরু হয়েছিল গাব্বায়। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। অভিষেক শর্মার দুটি ক্যাচ ফেলায় কিছুটা ঝোড়ো ব্যাটিং করেন তিনি। তবে কাল ছন্দে দেখা গিয়েছে শুভমান গিলকে। তিনি করেন ২৯ রান মাত্র ১৬ বলে। অভিষেকের স্কোর ২৩ রান ১৩ বলে।
প্লেয়ার অব দ্য সিরিজও হলেন ভারতের অভিষেক শর্মা।
সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।








