কঠিন পিচে সহজ সেঞ্চুরি মার্শের,সিরিজ অস্ট্রেলিয়ার
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম :
শেষ হলো ক্রিকেট দুনিয়ার অন্যতম দুই শক্তিশালী দল নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লড়াই। সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড দুর্দান্ত লড়াই করলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে দেখা যায় দুই দলের ব্যাটসম্যানদের দাপট। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ম্যাচে টিম রবিনসন দুর্দান্ত সেঞ্চুরি করেন।অন্যদিকে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার হয়ে একাই লড়াই করে মিচেল মার্শ জয় এনে দেন দুরন্ত ব্যাটিংয়ে। যার ফলে জয়ের দেখা পায় অজিরা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিপাতের কারণে পরিত্যক্ত হয়।অতঃপর কাল সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দুটি দল। যেখানে অস্ট্রেলিয়ার কাছে ছিল ম্যাচটিতে জয়লাভ করে সিরিজ ঘরে তোলার হাতছানি এবং অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে ছিল সিরিজে সমতা ফেরানোর তাগিদ।কিন্তু শেষ পর্যন্ত সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড লড়াই করলেও মিচেল মার্শের দুর্দান্ত শতরানে অস্ট্রেলিয়া ম্যাচটি জিতে নিয়ে একপ্রকার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজ ঘরে তুলল অজিরা। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ড নির্ধারিত কুড়ি ওভারের শেষে ছয় উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ১৮ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করার পাশাপাশি চার উইকেটে ম্যাচটি জিতে নেয়। এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে শতরান করে মিচেল মার্শ (১০৩)।যেখানে অন্য ব্যাটাররা মুখ থুবড়ে পড়েছে,সেখানে সাবলীল ব্যাটিং করেন তিনি।বল হাতে আ্যবট গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেন। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে শেফার্ট (৪৮) ও বল হাতে জিমি নিশাম নিয়েছেন গুরুত্বপূর্ণ চারটি উইকেট। ম্যাচের সেরা ও সিরিজের সেরা মিচেল মার্শ। সিরিজের ফলাফল অস্ট্রেলিয়া ২-০ নিউজিল্যান্ড।








