টি-টোয়েন্টিতে ‘রাজা’ বাবর, অসহায় আত্মসমর্পণ দক্ষিণ আফ্রিকার
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
লাহোর অনুষ্ঠিত দ্বিতীয় টি-২০তে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।আর সেই সিদ্ধান্ত যে একেবারেই সঠিক তা প্রমাণিত হয়। সালমান-ফাহিমদের আগুনে বোলিংয়ে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
ইনিংসের শুরুতেই ভয়ংকর হয়ে ওঠেন সালমান মির্জা। দুর্দান্ত লাইন-লেন্থে একাই তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর দায়িত্ব নেন অভিজ্ঞ ফাহিম আশরাফ, তিনি নেন ৪ উইকেট। নাসিম শাহের গতির ঝড়েও কাঁপে প্রোটিয়ারা, তার ঝুলিতে যায় ২ উইকেট। আবরার আহমেদও যোগ করেন ১ উইকেট।
শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১০ রানে।
পাকিস্তানের সামনে জয়ের জন্য দাঁড়ায় সহজ লক্ষ্যমাত্রা মাত্র ১১১ রান।
যা সহজেই তুলে ফেলে ৯ উইকেট হাতে রেখে।
সাহিবজাদা ফারহানের (২৮) উইকেট হারালেও, তরুন সাইম আইয়ুবের অপরাজিত ৭১ রানে ভর করে জয় পায় টিম গ্রীন।
এদিন মাত্র ১১ রান করেও টি-টোয়েন্টিতে নতুন মাইল ফলক ছুঁলেন বাবর আজম।
বর্তমানে রোহিতকে (৪২৩১) টপকে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ রানের মালিক এখন তিনিই (৪২৩৪)।








