এসটিএফ এবং ফারাক্কা থানার যৌথ সফলতা
নতুন পয়গাম, সংবাদদাতা, অরঙ্গাবাদ : এসটিএফ এবং ফারাক্কা থানার যৌথ তৎপরতায় ৪ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা জালনোট উদ্ধার, গ্রেফতার দুই। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ জাফর বাড়ি কর্ণাটকের বেঙ্গালুরু ও খালিদ সেখ বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ। সোমবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে নিউ ফরাক্কা বাস স্ট্যান্ডের কাছে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিলো সেই সময় এসটিএফ ও ফরাক্কা থানার পুলিশ তাঁদেরকে আটক করে। তারপর ধৃতদের তল্লাশি চালিয়ে তাঁদের কাছে থেকে ৪ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা জাল নোট উদ্ধার হয়,সেসময় পুলিশ তাদের গ্রেপ্তার করেন। উদ্ধার হওয়ায় জাল নোট গুলো ৫০০ টাকার নোট বলে জানা যাই। ধৃতদের মঙ্গলবার সকালে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। যদিও এই ঘটনায় সঙ্গে আর কেউ জড়িত রয়েছিকিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।







