সাফ চ্যাম্পিয়নশিপে আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে ভারত
নতুন পয়গাম: সাফ অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ ভারতীয় অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবল দল নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেপাল অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবল দলের বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচে খেলতে নামার আগে টানা চারটি ম্যাচে জয়লাভ করে জয়ের ধারা অব্যাহত রেখে গোল পার্থক্যে বেশি থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ভারতীয় অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবল দল। নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভুটান কে ৫-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের জয়ের ধারা অব্যাহত রেখে কোথাও যেন অংশগ্রহণকারী বাকি দলকে পিছনে ফেলে শিরোপা জয়ের একেবারে দোরগোড়ায় ভারতীয় অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবল দল। আজকের ম্যাচটিতে জয় ছিনিয়ে নিলে শিরোপা জয়ের আরও কাছে চলে যাবে ভারতীয় এই তরুণীরা। অন্যদিকে নেপাল অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবল দল এবারের টুর্নামেন্টে সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। শেষ ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে টুর্নামেন্টে শুধুমাত্র একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে তাদের কাছেও এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। ভারতীয় অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবল দল জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে অন্যদিকে নেপাল অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবল দল আজ জয়ের খোঁজে মাঠে নামছে। আজকের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ টায়।








