বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের রেকর্ড পদক জয়,শীর্ষে ব্রাজিল
নিজস্ব প্রতিনিধি
শেষ হলো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লড়াই। যেখানে ভারতীয় প্যারা অ্যাথলিটরা অংশগ্রহণ করে অনন্য নজির সৃষ্টি করেছে। যেমন প্যারা অলিম্পিকে সৃষ্টি করেছিল নতুন ইতিহাস ঠিক যেন তারই পুনরাবৃত্তি ঘটলো এবারের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। এবারই প্রথম ভারত এই প্রতিযোগিতার আয়োজন করে।এবং দুরন্ত রেকর্ড করে। প্রতিযোগিতার শেষ দিনে জ্যাভলিন থ্রোয়ে ভারতের হয়ে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নভদ্বীপ সিং এবারের এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতলেন। এছাড়াও শেষ দিনে ভারতের হয়ে পদক জিতেছেন সিমরান শর্মা, সন্দীপ ও প্রীতি পালরা। এর ফলে এবারের চ্যাম্পিয়নশিপে ভারতের পদক সংখ্যা দাঁড়ালো ২২। এই প্রতিযোগিতার পদক তালিকায় ভারত শেষ করেছে দশম স্থানে। এ যেন এক অনন্য রেকর্ড। যেখানে প্যারা অ্যাথলেটিক্সে এত পদক আগে কখনো জেতেনি ভারত। এবারের টুর্নামেন্টে জোড়া পদক জিতল সিমরান শর্মা। সমস্ত বাধা অতিক্রম করে এমন এই সাফল্য সত্যি বেশ গর্বিত করবে সারা ভারতবাসীকে সেটা বলাই বাহুল্য তবে সম্প্রীতি সময়ে প্যারা অ্যাথলিটদের এই সাফল্য ভারত কে বিশ্ব জগত সভায় আরো একবার উজ্জ্বল করলো। এবারের প্রতিযোগিতায় ভারত মোট ২২ টি পদকের মধ্যে ৬ টি স্বর্ণপদকের পাশাপাশি নয়টি রুপো ও সাতটি ব্রোঞ্জ জিতেছে। এবারের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় শীর্ষে ব্রাজিল। যেখানে তারা ১৫ টি স্বর্ণপদক সহ মোট ৪৪ টি পদক জিতেছে।








