সাগরদিঘীতে ইউনিক পাবলিক স্কুলের উদ্বোধন
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
সাগরদিঘী ব্লকের বোখারা মালিয়াডাঙ্গা এলাকায় উদ্বোধন হলো নতুন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিক পাবলিক স্কুল। শিক্ষা, মূল্যবোধ ও ভবিষ্যৎ নির্মাণকে মূল লক্ষ্য রেখে রবিবার রক্তদান শিবিরের মধ্য দিয়ে ঘটা করে এই বিদ্যালয়ের শুভ সূচনা করা হয়। নতুন এই পাবলিক স্কুল চালু হওয়ায় এলাকায় আনন্দের ঢেউ বইয়ে যায়। দীর্ঘদিন ধরে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের দাবি ছিল স্থানীয়দের, সেই প্রত্যাশা পূরণ হওয়ায় খুশিতে মুখরিত হয় গ্রামবাসীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে রক্তদান শিবিরের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি, সাংস্কৃতিক পরিবেশনা এবং অতিথিদের মূল্যবান বক্তব্যে অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম, অধ্যাপক মশিউর রহমান, শিক্ষাবিদ শামসুল আলম, মতিউর রহমান, আব্দুল কালাম আজাদ সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। সকল বক্তাই ইউনিক পাবলিক স্কুলের অগ্রগতির জন্য শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে স্কুলের ভূমিকার ওপর আশা প্রকাশ করেন।
স্কুলের কর্ণধার আখতারুজ্জামান শেখ জানান নতুন এই শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে এলাকাবাসীর জন্য মানসম্মত শিক্ষালাভের নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করি।







