ভারতীয় ক্রিকেটে রোহিত জমানা শেষ, শুরু গিল জমানা
নতুন পয়গাম:
আহমেদাবাদে গতকাল ভারত–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলাকালে উপস্থিত ছিলেন বিসিসিআই নির্বাচক কমিটির প্রধান ও সাবেক পেসার অজিত আগারকার। সেখানেই ওয়ানডে দল চূড়ান্ত হয়।
তবে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল অধিনায়ক নির্বাচন ঘিরে। ২৬ বছর বয়সী শুভমান গিলকে একদিনের ক্রিকেটেরও অধিনায়ক ঘোষনা করা হলো।
শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে ছেঁটে ফেলা হল। রোহিতকে সরিয়ে আগেই ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন গিল। টি–টোয়েন্টিতেও আছেন সহ–অধিনায়কের দায়িত্বে।
এবার একদিবসীয় দলের দায়িত্বে তিনি।
চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারতের ১৫ জনের স্কোয়াডে পাঁচটি পরিবর্তন এনে অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে স্কোয়াড সাজিয়েছে বিসিসিআই। রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তীর জায়গা হয়নি স্কোয়াডে। চোটের কারণে হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্তও জায়গা পাননি। বিশ্রাম পেয়েছেন যশপ্রীত বুমরাও। তবে সবকিছু ছাপিয়ে রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরানে নিয়ে জোর আলোচনা সোশ্যালমিডিয়ায়। নেটিজেনদের বক্তব্য,রোহিতকে আগামী ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন রাখতে পারতো বিসিসিআই।








