ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ইফতার ও ঈদ উপহার বিতরণ
নতুন পয়গাম, বহরমপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা (উচ্চমাধ্যমিক)। “মানবতার সেবাই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করে। মিনা মঞ্চের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা সক্রিয় অংশগ্রহণ করে। তারা এলাকার বিভিন্ন পাড়ায় এবং দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ইফতার সামগ্রী ও ঈদের উপহার পৌঁছে দেন। মাদ্রাসার প্রধান শিক্ষক ডা. জানে আলম এই উদ্যোগ সম্পর্কে বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলা। শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের কর্মসূচি আয়োজনের উদ্দেশ্য তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতার চেতনা বিকশিত করা।”








