বিসিবি’র দাবি নাকচ আইসিসি’র
নতুন পয়গাম: ‘মুস্তাফিজুর-কান্ডে’ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার প্রত্যুত্তরে আইসিসি জানিয়েছে, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলার ভেন্যুতে এখনই কোনও পরিবর্তন আনা সম্ভব হবে না। বাংলাদেশ দলের নিরাপত্তা হুমকির বিষয়ে আইসিসি কোনও বাস্তব বা কার্যকর তথ্য পায়নি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ১০ জানুয়ারির আগে আশা করা হচ্ছে, তবে আইসিসির অবস্থান পরিবর্তনের তাৎক্ষণিক কোনও লক্ষণ এখনও পর্যন্ত নেই। এখন দেখার জল কতদূর গড়ায়।
আরও পড়ুন








