গুগল ও রিলায়েন্সের সমঝোতা
নতুন পয়গাম, কলকাতা:
এআই ব্যবহারে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে গুগলের সঙ্গে কৌশলগত পার্টনারশিপ ঘোষণা করল রিলায়েন্স ইন্টেলিজেন্স লিমিটেড। এর ফলে রিলায়েন্সের বিশাল বাজার পরিসর এবং গুগলের উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠান লাভবান হবে। এই চুক্তির আওতায় নির্বাচিত জিও ব্যবহারকারীরা ১৮ মাস বিনামূল্যে গুগলের এআই প্রো-প্ল্যানের সুবিধা পাবেন। এতে জেমিনি ২.৫ প্রো, ক্লাউড স্টোরেজ-সহ একাধিক সুবিধা মিলবে। জিও-র দাবি, এর বাজার-মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
গুগল ক্লাউডের কৌশলগত পার্টনার হিসেবে রিলায়েন্স ইন্টেলিজেন্স এখন থেকে উন্নত এআই হার্ডওয়্যার অ্যাক্সিলারেটর ব্যবহারের সুযোগও বাড়াবে, যা এআই প্রশিক্ষণ ও প্রসেসিংয়ে গতি আনবে। উভয় সংস্থাই আশা করছে, এই উদ্যোগ ভারতের এআই প্রসার ও ডিজিটাল ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন








