১২৭৮ কেজি কুমড়া, গিনেস বুকে চাষি
নতুন পয়গাম: দীর্ঘ পঞ্চাশ বছরের প্রচেষ্টা ও অনলস পরিশ্রমের পর বিশ্বের সবচেয়ে ভারী ও বড় আকারের কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন দুই ব্রিটিশ ভাই ইয়ান প্যাটন ও স্টুয়ার্ট প্যাটন। ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের লিমিংটন এলাকায় তাদের বাড়ি। চলতি বছর তারা উৎপাদন করেছেন এই দৈত্যাকার কুমড়া, যার ওজন ২,৮১৯ পাউন্ড ৪ আউন্স বা ১,২৭৮ কেজি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, এটি শুধু বিশ্বের সবচেয়ে ভারী এবং আয়তনেও সবচেয়ে বড়। কুমড়াটির পরিধি ২১ ফুট ৩.৮ ইঞ্চি।
আরও পড়ুন








