আঞ্চলিক ইতিহাস নিয়ে চতুর্থ বর্ষের রাজ্যস্তরীয় আলোচনাচক্র
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ সাবিত্রী দেবী মেমোরিয়াল ট্রাস্ট এর ইনস্টিটিউট অফ ইন্ডোলজিকাল স্টাডিজ বিভাগের উদ্যোগে অতি সম্প্রতি চতুর্থ বার্ষিক রাজ্যস্তরের এক দিবসীয় আঞ্চলিক ইতিহাস আলোচনাচক্র ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি’র মোগলপুরা লেনের শ্রী অরবিন্দ শিক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত এই আলোচনা সভায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত গবেষকরা আঞ্চলিক ইতিহাস গবেষণা পদ্ধতি ও প্রকাশ বিষয়ে আলোচনা চক্রে অংশগ্রহণ করেন। এদিন একই সঙ্গে অতিথিবৃন্দ সংস্থার অধিকর্তা সোমনাথ চট্টোপাধ্যায় বিদ্যাশাস্ত্রী রচিত গ্রন্থ ‘গীতা ও আধুনিক মনস্তত্ত্ব’ প্রকাশ করেন। পাশাপাশি মোট ১৩ জন গবেষক তাঁদের গবেষণাপত্র পাঠ করেন এবং গবেষকদের হাতে সংস্থার পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হয়।
আরও পড়ুন








