কালীঘাটকে উড়িয়ে সুপার সিক্সে লাল-হলুদ ব্রিগেড
ইস্টবেঙ্গল-৪ (ডেভিড, গুইতে, শ্যামল) , কালীঘাট-১ (দেবদত্ত)
আব্দুল রাহাজ, নতুন পয়গাম, নৈহাটি:
তরতরিয়ে ছুটছে লাল হলুদের অশ্বমেধের ঘোড়া।এবারের কলকাতা ফুটবল লিগের আসরে সুপার সিক্সের যাওয়ার পথ নিশ্চিত করল ইস্টবেঙ্গল। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘ’কে ৩-১ গোলে পরাজিত করে দুর্দান্ত জয় পেয়ে, জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে সুপার সিক্সে লাল গেল বিনো জর্জের ছেলেরা। এই ম্যাচে জয় নিয়ে টানা চারটি ম্যাচে জয় পেয়েছে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল।
এদিন নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটের মাথায় ডেভিডের করা গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৫৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে গুইতে দ্বিতীয় গোল করে।যদিও কালীঘাট মিলন সংঘ ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে পরিবর্ত খেলোয়াড় দেবদত্ত’র গোলে ব্যবধান কমায়,কিন্তু সেটা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। সর্বোপরি ম্যাচের ৮৮ মিনিটের মাথায় গোল করে কালীঘাটের কফিনে শেষ পেরেক পুঁতে দেন শ্যামল বেসরা। ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ ম্যাচটিতে পুর্ণ পয়েন্ট নিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে সুপার সিক্সের মঞ্চে ছাড়পত্র পেল।








