উদ্যোক্তা সুব্রত মিদ্যার গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প
নতুন পয়গাম, অতসী মণ্ডল: পশ্চিমবঙ্গের এক সাধারণ গ্রাম থেকে শুরু। আর আজ দেশের ডিজিটাল মার্কেটিং ও PR জগতে এক পরিচিত নাম সুব্রত মিদ্যা। থিঙ্ক নেক্সট মিডিয়া-এর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি প্রমাণ করেছেন, সীমাবদ্ধতা নয়, দৃঢ় ইচ্ছাশক্তিই মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া সুব্রত খুব অল্প বয়সেই বুঝেছিলেন– শুধু চাকরি করে নিজের স্বপ্ন পূরণ সম্ভব নয়। বহুজাতিক সংস্থায় চাকরি পাওয়ার পর মাত্র সাত দিনের মধ্যেই সেটি ছেড়ে দেওয়ার সাহসী সিদ্ধান্ত নেন তিনি। এই সিদ্ধান্ত অনেকের কাছে অবাস্তব মনে হলেও, আত্মবিশ্বাসই ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি।
এই বিশ্বাস থেকেই জন্ম নেয় থিঙ্ক নেক্সট মিডিয়া। একটি আধুনিক ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং ও PR সংস্থা, যা আজ স্টার্টআপ থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসার গ্রোথ পার্টনার হিসেবে কাজ করছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুব্রত মিদ্যা তাঁর উদ্যোক্তা জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে শুধু ভালো পরিষেবা দিলেই হয় না, একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। সঠিক ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ডিজিটাল উপস্থিতি ও মিডিয়া PR, এই তিনটি বিষয়ই একটি ব্যবসাকে দ্রুত পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা এনে দিতে পারে।
শুরুটা সহজ ছিল না। অর্থনৈতিক সীমাবদ্ধতা, দক্ষ টিম গঠন, ক্লায়েন্টদের আস্থা অর্জন- সবকিছুই ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু ধৈর্য, পরিশ্রম এবং লক্ষ্যনিষ্ঠার মাধ্যমে তিনি একে একে সব বাধা অতিক্রম করেছেন। আজ তাঁর নেতৃত্বে সংস্থাটি বহু ব্যবসাকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছে। ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনা আরও বড়- শুধু নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া নয়, বরং নতুন কর্মসংস্থান তৈরি করা এবং ভারতীয় ব্র্যান্ডকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া। তরুণদের জন্য তাঁর বার্তা একেবারে স্পষ্ট- “নিজের উপর বিশ্বাস রাখুন। আলাদা পথে হাঁটার সাহস রাখুন। সমাজ প্রশ্ন তুলবেই, কিন্তু আপনার স্বপ্নকে সত্যি করার দায়িত্ব আপনারই।” সুব্রত মিদ্যার এই যাত্রা দেখিয়ে দেয়- স্বপ্ন বড় হলে, আর বিশ্বাস অটুট থাকলে, গ্রাম থেকে গ্লোবাল হওয়া কোনও কল্পনা নয়, বাস্তব।








