নিউ টাউনে ‘করুণার আধার হযরত মুহাম্মদ’ শীর্ষক আলোচনা
হজরত মহঃ সাঃ বিশ্ববাসীর করুনার আধার এই শিরোনামে জামায়াতে ইসলামী হিন্দ কোলকাতা মেট্রো সিটির পরিচালনায় ১০ দিন ব্যাপি চলমান প্রচারাভিজান উপলক্ষে নিউটনের নারায়ণপুর বটতলার গ্রিন ভিস্তা কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ আলোচনা সভা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার প্রাক্তন রাজ্য সভাপতি লেখক মহঃ নুরুদ্দিন। তিনি বলেন সকল মহামানব বিশ্ব বাসির সম্পদ। কোন ধর্মীয় সংকীর্ণতার বাঁধনে মহা মানবদের বাঁধা ঠিক নয়। মানবতার মুক্তিদুত, শেষ পথপ্রদর্শক হজরত মহঃ সাঃ বিশ্ববাসীর জন্য রহমত স্বরুপ। তার আদর্শ সারা পৃথিবীর মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয়। তিনি শুধু মুসলমানদের নয় সকল মানুষের জন্য।
সভায় উপস্থিত বৌদ্ধ ভিক্ষু সুমনা প্রিয় মহাশয় বলেন সারা পৃথিবীতে এতো অশান্তি, এতো হানাহানির মধ্যেও মুহাম্মদ সাঃ এর শিক্ষা অতীব গুরুত্বপূর্ণ। আমাদের উচিৎ স্রষ্ঠার প্রার্থনা করা। বিশিষ্ট সমাজসেবী সঞ্জিত কুমার দাস বলেন হজরত মহঃ সাঃ এর এর শিক্ষা হলো সততা ও একতা। তার মতো মহামানব আর এ পৃথিবীতে আসবে না।কোলকাতা মেট্রো সিটির নাজিমা মাহফুজা খাতুন। বলেন নবী সাঃ যে অন্ধকারময় যুগে প্রেরিত হয়েছিলেন সেখানে নারীদের কোনো সম্মান ছিলো না, তাদেরকে জীবন্ত পুতে দেওয়া হতো। কিন্তু তার শিক্ষা হলো মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত। এছাড়াও উপস্থিত ছিলেন সোনা বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, ইমরান আলী, মুনীর হোসেন। সভার আহ্বায়ক, জামায়াতে ইসলামী হিন্দ বিধাননগর শাখার সভাপতি মেহেবুব হোসেন কোলকাতা মেট্রো সিটির সভাপতি জুলফিকার আলি গাজী প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আবুল কাসিম।








