শিবাইচন্ডীতে রক্তদান শিবির
নতুন পয়গাম, হুগলী:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার ২৫ অক্টোবর হুগলী জেলার শিবাইচন্ডী বাপি স্পোর্টিং ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল। ধনিয়াখালি ব্লকের শিবাইচন্ডী প্রাথমিক বিদ্যালয়ে ২২তম বর্ষের এই শিবির উদ্বোধন করেন প্রাক্তন প্রধান বিচারপতি অপূর্ব কুমার ঘোষ। প্রদীপ প্রজ্জ্বলন করেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার মাইতি ও চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. অশোক কুমার দাস। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের শল্য চিকিৎসক ডা. নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অস্থিরোগ বিশেষজ্ঞ ডা. সৌম্য ঘোষ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. অদ্রিজা দে, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. হেমন্ত কুমার দে।
এছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার মুখোপাধ্যায়, ভক্তিপদ ঘোষ, সমীরণ ঘোষ, সাংবাদিক নিমাই দে প্রমুখ। ক্লাবের সম্পাদক ভক্তিপদ ঘোষ জানান, ৩৯জন মহিলা-সহ মোট ২২৪ জন রক্তদান করেন। এদিন শিবাইচণ্ডী প্রাথমিক বিদ্যালয়ে কুঁড়ি দেয়াল পত্রিকা প্রকাশিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অলোক কুমার চক্রবর্তী ও অনন্ত কুমার দাস।








