দুর্গাপুরে চিকিৎসক ছাত্রীর গণধর্ষণের প্রতিবাদে জয়নগরে বিজেপির বিক্ষোভ
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর:
আরও পড়ুন
বর্ধমান জেলার দুর্গাপুরে চিকিৎসা পড়ুয়া এক ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার প্রতিবাদে রবিবার জয়নগর থানার মোড়ে বিক্ষোভ, অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি।
গত ১০ই অক্টোবর দুর্গাপুর আইকিউ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওড়িশা থেকে আসা দ্বিতীয় বর্ষের এক চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী গণধর্ষণের শিকার হন। ওই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা মহিলা মোর্চার ডাকে সারা রাজ্যের প্রতিটি থানায় বিক্ষোভের ডাক দেওয়া হয়। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন বিকেলে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার উদ্যোগে থানার মোড়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর, সম্পাদক অলোক হালদারসহ একাধিক মণ্ডল সভাপতি, কর্মী ও সমর্থকরা। এদিন টায়ার জ্বালিয়ে ও কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি উৎপল নস্কর বলেন, “রাজ্যের নারীরা আজ সম্পূর্ণ অসুরক্ষিত। মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়েও রাজ্যের মহিলারা বারবার ধর্ষণ, গণধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। এরই প্রতিবাদে আজকের এই কর্মসূচি।”
দুর্গাপুরের নৃশংস ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যজুড়ে, এবং বিভিন্ন জেলায় বিজেপির তরফে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
| নামায | সময় |
|---|---|
| ফজর | Loading... |
| ফজর শেষ | Loading... |
| যোহর | Loading... |
| আসর | Loading... |
| মাগরিব | Loading... |
| এশা | Loading... |






