সাগরদিঘীর বালিয়ায় চা–চক্রে অংশ নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
সাগরদিঘী ব্লকের বালিয়া অঞ্চলে বুধবার এক চা–চক্রে যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। স্থানীয় বিজেপি কর্মী–সমর্থকদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দলীয় কর্মীরা ফুল-মাল্য দিয়ে দিলীপ ঘোষকে স্বাগত জানান। কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাঝে তিনি সাম্প্রতিক আলোচিত এসআইআর বিষয়কে কেন্দ্র করে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “আতঙ্কের কিছু নেই, বরং সচেতন থাকুন। বৈধ ভোটার হিসেবে নিজের নাম তালিকাভুক্ত রাখতে এনুমারেশন ফর্ম সঠিকভাবে পূরণ করুন।”
চা–চক্রে সংগঠনকে আরও শক্তিশালী করা ও মানুষের পাশে থাকার বার্তা দেন বিজেপি নেতা। তাঁর উপস্থিতিতে কর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, এই কর্মসূচি কর্মীদের মনোবল আরও বাড়াবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।







