সিউড়ি আদালতে হাজিরা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল
নতুন পয়গাম, খান সাহিল মাজহার, বীরভূম: বীরভূমের সিউড়ি-তে নির্বাচনের আবহে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সিউড়ি আদালতে জামিন নিতে হাজির হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। জানা গিয়েছে, ২০২১ সালে করোনা পরিস্থিতির সময় একাধিক লোক জমায়েত করে একটি সভা থেকে ভোট-পরবর্তী হিংসা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই এদিন আদালতে উপস্থিত হন তিনি। সূত্রের খবর, দুপুর প্রায় দু’টো নাগাদ তাঁর জামিন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে রাজনৈতিক উত্তেজনাও লক্ষ্য করা যায়। নির্বাচনের মুখে এই ঘটনাকে ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন








