সাফ সেমিফাইনালে ভারতের ছোটদের ‘বড়’ জয়, ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি
শেষ হলো শ্রীলংকার মাটিতে সাফ অনূর্ধ্ব সতেরো ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লড়াই। এদিন দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে নেপাল অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দলের বিপক্ষে মাঠে নামে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। শুরু থেকেই দুটি দল আক্রমণ প্রতিআক্রমণের মধ্য দিয়ে খেলা শুরু করে। ম্যাচের প্রথম পর্ব দুটি দল দুর্দান্ত খেলে খোলের মুখ খুলতে পারেনি। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় এদিনের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব থেকে দুটি দল গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল তারা আক্রমণ সানাতে থাকে নেপাল অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দলের রক্ষণভাগে। তবে শেষ পর্যন্ত আক্রমণের ফসল তোলে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল ৬১ মিনিটের মাথায় গুণলেইবার গোলে এগিয়ে যায়। এরপর ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজলান শাহ ৮০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে এগিয়ে দেয়। এরপর দুর্দান্ত লড়াই করে একেবারে ম্যাচের নির্ধারিত সময়ের সংযুক্ত সময়ে ডায়মন্ড সিং জয়সূচক গোলটি করে। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল ৩-০ নেপাল অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। অন্যদিকে প্রথম সেমিফাইনাল ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল কে হারিয়ে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। মেগা ফাইনাল ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দলের প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। মেগা ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর।








