ইসলামপুরে উইম-এর নেশা বিরোধী মিছিল ও পথসভা
নতুন পয়গাম, মুর্শিদাবাদ, ১৫ অক্টোবর ২০২৫:
বুধবার ইসলামপুরে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট (WIM)-এর রাণীনগর বিধানসভা কমিটির উদ্যোগে আয়োজিত হল মাদক ও নেশা বিরোধী এক বৃহৎ মিছিল ও পথসভা। মিছিলটি নেতাজি পার্ক থেকে শুরু হয়ে ইসলামপুর বাসস্ট্যান্ডে সমাপ্ত হয়।
পথসভায় দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি শবনম মুস্তারি বলেন, “নেশা একটি প্রজন্মকে ধ্বংস করছে— বাড়ছে ধর্ষণ ও দুর্ঘটনার ঘটনা। পশ্চিমবঙ্গকেও বিহারের মতো মাদকমুক্ত করতে হবে।” তিনি অভিযোগ করেন, ইসলামপুর থানায় ডেপুটেশন জমা দেওয়ার সুযোগ না দেওয়া প্রশাসনের উদাসীনতার পরিচয়।
জেলা সাধারণ সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তরুণদের শিক্ষায় ও মানবসেবায় যুক্ত থাকার আহ্বান জানান। কোষাধ্যক্ষ রুমাইয়া খাতুন বলেন, “নেশার প্রভাবে মহিলারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন; প্রশাসনের উচিত মদের লাইসেন্স প্রদান বন্ধ করা।”
বিধানসভা সম্পাদিকা সাইরিন আখতার বানু সমাজের সকল শ্রেণির মানুষকে নেশামুক্ত সমাজ গঠনে একত্রিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SDPI রাণীনগর বিধানসভা কমিটির সভাপতি ইব্রাহিম শেখসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।








