শিক্ষা ও শিল্প ক্ষেত্রে সেতু বন্ধনের উদ্যোগ এসডিআইএসটির বারুইপুর ক্যাম্পাসে
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, বারুইপুর:
শিক্ষা ক্ষেত্রে ও কাজের ক্ষেত্রে কলেজের ভূমিকা অনেক।শনিবার বারুইপুর এস ভি আই এস টি ক্যাম্পাসে হয়ে গেল এমটেক লেবের উদ্যোগে মিট দ্যা টাইটান অব টেক শীর্ষক আলোচনা সভা।যাতে উপস্থিত ছিলেন সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল সিইও কল্লোল সেন,সিনিয়র রিজিওনাল ম্যানেজার মিস রাজশ্রী চৌধুরী, টেকনিক্যাল লিড অতনু মন্ডল, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির ডিন এবং এমটেক ল্যাবের প্রতিষ্ঠাতা সদস্য সন্দীপ দত্ত সহ আরো অনেকে।এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মূলত শিক্ষা ও শিল্প ক্ষেত্রের মধ্যে সেতু বন্ধনের কাজ করা হয়।
আরও পড়ুন







