একগুচ্ছ বিতর্কের পর এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানও।
নিজস্ব প্রতিনিধি
অবশেষে সব জল্পনা কল্পনা ও নাটকের অবসান ঘটিয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরশাহি কে হারিয়ে দুর্দান্ত জয় পেল পাকিস্তান। এই ম্যাচে জয়ের পাশাপাশি এবারের এশিয়া কাপে মঞ্চে সুপার ফোরে জায়গা করে নিল সালমান আগার দল। তবে এবারের আসরে সবচেয়ে আলোচিত দল পাকিস্তান শেষ পর্যন্ত একেবারে শেষ মুহূর্তে এসে ম্যাচে দুর্দান্ত বল করে জয় ছিনিয়ে নিয়ে নিল প্রতিপক্ষের কাছ থেকে। এ দিনের ম্যাচে স্বাগতিকরা ব্যাটিং বোলিংয়ে বেশ দাপট দেখালো পাকিস্তানের বিপক্ষে। তবে শেষ পর্যন্ত পরাজয়ের স্বাদ পেতে হল আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি কে। অন্যদিকে পাকিস্তানের হয়ে এই ম্যাচে শেষের দিকে ব্যাট হাতে আবারও জ্বলে উঠলো শাহিন আফ্রিদি। দুটি দলের কাছে ছিল ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত কুড়ি ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহি ১৭.৪ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০৫ সংগ্ৰহ করে। ফলে পাকিস্তান ৪১ রানে ম্যাচটি জিতে নেয়। এই ম্যাচে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করে ফখর জামান (৫০) ও শাহিন আফ্রিদি (২৯) ও বল হাতে মোহাম্মদ নাওয়াজ , শাহিন আফ্রিদি ও আবরার দুটি করে উইকেট নেয়। সংযুক্ত আরব আমিরশাহির হয়ে দুর্দান্ত ব্যাটিং করে রাহুল চোপড়া (৩৫) ও বল হাতে জুনায়েদ সিদ্দিকী চারটি উইকেট নেয় ও সিমরানজিৎ সিৎ গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেয়। ম্যাচের সেরা শাহিন আফ্রিদি। আজ এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে আফগানিস্তান।








