মালদহে আরও চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো আম জনতা উন্নয়ন পার্টি
নতুন পয়গাম, উমার ফারুক, মালদা: রবিবার দ্বিতীয় দফা প্রার্থী ঘোষণা করে আম জনতা উন্নয়ন পার্টি। এদিন পার্টির চেয়ারম্যান হুমায়ন কবির রেজিনগরে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে মালদা জেলার চারটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়। ৪৪ গাজোল বিধানসভায় রতন রায়,৪৫ চাঁচল বিধানসভায় মসিউর রহমান,৫০মালদহ বিধানসভায় কল্যাণ রাজবংশী,৫৪বৈষ্ণবনগর বিধানসভায় মুসকেরা বিবি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৪৩হবিবপুর,৪৪ হরিশ্চন্দ্রপুর ও ৫১ ইংলিশ বাজার কেন্দ্রে পরবর্তীতে প্রার্থী ঘোষণা করা হবে। দলের পক্ষে জানানো হয়েছে ৫২মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রটি তাদের জোটসঙ্গী মিম কে ছাড়া হয়েছে। সেখানে মিম প্রার্থী দেবে। উল্লেখ্য,এর আগে জেলার চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা পার্টি। ৫৩ নম্বর সুজাপুর বিধানসভার প্রার্থী পার্টির জেনারেল সেক্রেটারি মহম্মদ নাসিমুল হক। এছাড়াও ৪৭মালতিপুর বিধানসভা কেন্দ্রে আবু মিন্নাত সেখ , ৪৮ রতুয়া বিধানসভা কেন্দ্রে রয়েল ইসলাম এবং ৪৯ মানিকচক বিধানসভা কেন্দ্রে মহম্মদ তোহিদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই প্রসঙ্গে পার্টির জেনারেল সেক্রেটারি ৫৩ নম্বর সুজাপুর বিধানসভার প্রার্থী মহম্মদ নাসিমুল হক বলেন, মালদহ জেলায় পার্টি পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে লড়াই করবে। দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে মানুষ আমাদের পক্ষে রায় দেবে। জেলার ৮ লক্ষ মানুষের ভোটাধিকার বিচারাধীন রয়েছে। তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি করছি। পার্টি মানুষের ভোটাধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে।








