বারুইপুর হাসপাতালের বাগানে পড়ে সদ্যজাত এক শিশু কন্যা
উজ্জ্বল বন্দ্যপাধ্যায়, নতুন পয়গাম, বারুইপুর:
হাসপাতালের বাগানের মধ্যে সদ্যজাত শিশুকন্যাকে ফেলে রেখে দেওয়াকে কেন্দ্র করে বারুইপুর মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের কর্মীরা সোমবার শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়।তাকে বারুইপুর হাসপাতালের নবজাতকদের চিকিৎসা কেন্দ্রে রেখে চিকিৎসা শুরু হয়েছে। কে বা কারা এই ঘৃণ্যকর কাজ করেছে তা নিয়ে বারুইপুর থানাকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।বারুইপুর হাসপাতালের সুপার ডা: ধীরাজ রায় এদিন বলেন, হাসপাতালের এমার্জেন্সি পরিষেবার বাইরের বাগানে শিশু কন্যাকে ফেলে দেওয়া নিন্দনীয়।তবে ঐ শিশু কন্যাটি স্বাভাবিক ও সুস্থ আছে। আমরা এই ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।তবে শিশু কন্যাটির দেখ ভালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।আর পুরো বিষয়টি তদন্ত করে দেখছে বারুইপুর থানার পুলিশ।
আরও পড়ুন







