কুলতলিতে বিরোধী শিবিরে বড়সড় ধাক্কা ১৫০০ কর্মী-সমার্থক তৃণমূলে যোগদান
নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: আবার কুলতলীতে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত। একাধিক রাজনৈতিক দল থেকে প্রায় ১৫০০ জন কর্মী-সমার্থক কুলতলী বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডলের হাত ধরে রবিবার তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয়। কুলতলির বাইশহাটা মনিরতট মেরিগঞ্জ ও পালের চকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী সভা আর সেই নির্বাচনী সভা থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুলতলীর বিধায়ক গণেশচন্দ্র মন্ডলকে আবার ২০২৬-এ প্রার্থী করেছেন। রবিবার প্রচারে একাধিক অঞ্চলে তিনি সভা করেন। আর সেই সভায় একাধিক বিরোধী দল থেকে কয়েক শতাধিক মানুষজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শাহাজাহান শেখ নূর হোসেন গাজী, জাকির শেখ জাকির লস্কর বিমল মন্ডলদের কথায় মুখ্যমন্ত্রীর উন্নয়ন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষতায় বিধায়কের পরিশ্রম সাধারণ মানুষকে আপ্লুত ও অনুপ্রাণিত করছে।








