নিমপীঠে দুর্গাপুজোর জেলা কার্নিভাল এলাকা পরিদর্শন ও প্রশাসনিক বৈঠক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, জয়নগর:
আগামী ৪ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনায় অনুষ্ঠিত হবে জেলার পুজো কার্নিভাল। এই প্রথমবার জয়নগর বিধানসভার নিমপীঠে আয়োজিত হচ্ছে এই কার্নিভাল। তার আগে বুধবার কার্নিভাল এলাকা পরিদর্শন করেন বারুইপুর মহকুমা ডিএমডিসি পারমিতা শীল চক্রবর্তী, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগরের সিআই সুবীর ঢালি, জয়নগর থানার আইসি পার্থ সারথি পাল, বকুলতলা থানার ওসি প্রদীপ রায়, জয়নগর ২ নম্বর বিডিও মনোজিত বসু, বিদ্যুৎ দফতরের আধিকারিক সাইফুল সরদার, বারুইপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রদীপ পাল, জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মণ্ডল, সমাজসেবী তুহিন বিশ্বাস, ক্যানিং মহকুমা তথ্য-সংস্কৃতি আধিকারিক আইনুল হক, দীপক জয়সওয়ালসহ অন্যান্য প্রশাসনিক ও স্থানীয় ব্যক্তিত্ব।
পরিদর্শনের পর নিমপীঠ বিডিও অফিসে অনুষ্ঠিত হয় প্রশাসনিক বৈঠক। সেখানে ভার্চুয়ালি যোগ দেন অতিরিক্ত জেলাশাসক। বৈঠকে কীভাবে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা হবে, কোথায় গাড়ি পার্কিং করা হবে এবং অন্যান্য পরিকাঠামোগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।








